নাবালিকাকে যৌন হেনস্থা! ফের প্রশ্নের মুখে রাজধানী এক্সপ্রেসের নিরাপত্তা

খবর লাইভ : রাজধানী এক্সপ্রেসে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অভিযোগ পেতেই যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। ঘটনায় ফের রাজধানী এক্সপ্রেসের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। বুধবার ভুবনেশ্বর থেকে দিল্লিগামী তেজস রাজধানী এক্সপ্রেসে হিজলি থেকে নিজের স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বি থ্রি কোচে ওঠেন দিল্লিতে বেসরকারি সংস্থার এক কর্মী। অভিযোগ, ওই কোচেই সফর করছিলেন অভিযুক্ত যাত্রী। টিকিট কনফার্ম না থাকা সত্ত্বেও অভিযুক্ত তেজস রাজধানীর মতো অভিজাত ট্রেনে কীভাবে সফর করছিল তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে।

বুধবার ট্রেন মুঘলসরাই পেরোতেই কোচের যাত্রীরা যখন সবাই ঘুমোচ্ছিলেন সেই সময় ওই ব্যক্তি নাবালিকার সিটের কাছে গিয়ে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। পরে মেয়েটির চিৎকারে সহযাত্রীদের ঘুম ভাঙে। ছুটে আসেন রেলের প্যান্ট্রি কর্মী, টিটি ও পুলিশ কর্মীরা। তাঁরাই অভিযুক্তকে কোচের মধ্যে আটক করে রাখেন। এরপর কানপুরে রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে কানপুর স্টেশনে রেল পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।

ইতিমধ্যে, নাবালিকার পরিবারের তরফে রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এদিকে ঘটনায় অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতা মা জানান, আমরা ট্রেনে শুয়ে ছিলাম। লোকটা বাথরুম থেকে বেরিয়ে আমার মেয়ের কাছে যায়। তারপর আমরা ওকে জিজ্ঞাসা করি কী হয়েছে। তখন মেয়ে জানায় লোকটা তার শরীরের খারাপ জায়গায় হাত দিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে খবর দিই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago