games Special News Special Reports

কলকাতা লিগে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, খিদিরপুরকে হারাল ১০-১ গোলে

0
(0)

খবর লাইভ : কলকাতা লিগের সুপার সিক্স পর্বে দুরন্ত জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। এদিন খিদিরপুরকে ১০-১ গোলে হারাল বিনু জর্জের ছেলেরা। প্রথমার্ধেই ৬-১ এগিয়ে থাকে লাল-হলুদ। বাকি চার গোল হয় দ্বিতীয়ার্ধে। ইস্টবেঙ্গলের হয়ে চার গোল বিষ্ণু পি ভি’র। এবং মহিতোষ রায়ের। জোড়া গোল সুহেরের। একটি গোল জেসিন টিকের।

ম‍্যাচের এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাপায় ইস্টবেঙ্গল। যার ফলে ম‍্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় লাল-হলুদ। ইস্টবেঙ্গলকে গোল করে ১-০ এগিয়ে দেন বিষ্ণু পিভি। ফ্রি-কিক থেকে গোল করেন বিষ্ণুর। খিদিরপুরের গোলরক্ষকের হাতে বল লাগে। কিন্তু তালু বন্দি করতে পারেননি তিনি। এর ঠিক চার মিনিটের মাথায় ফের গোল লাল-হলুদের। ইস্টবেঙ্গলকে গোল করে ২-০ এগিয়ে দেন সেই বিষ্ণু। খিদিরপুরের ডিফেন্সের ভুলে গোল করে দলকে এগিয়ে দেন লাল-হলুদের এই ফুটবলার। এরপরই স্বাভাবিক ভাবেই বেশ চাপে পড়ে যায় খিদিরপুর। খিদিরপুরের ডিফেন্স যে কোনও কিছুই নেই। ২২ মিনিটে তা আরও একবার প্রমাণিত। গুইতে একটি দুর্দান্ত সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন। কিন্তু অল্পের জন্য দ্বিতীয় পোস্টের ধার ঘেসে বের হয়ে যায়। এরপর ম‍্যাচের ৩৮ ফের গোল লাল-হলুদের। বিষ্ণুর হ‍্যাটটিক। দলকে ৩-০ করেন বিষ্ণু।  খিদিরপুরের দুর্বল ডিফেন্সকে কোনও রকম তোয়াক্কাই করেন না। বলা ভালো দায়িত্ব নিয়ে দলকে ৩ গোলে এগিয়ে দিলেন তিনি। এরপর ৪১ মিনিটে ফের গোল লাল-হলুদের। এবার গোলের পালা শুরু মহিতোষের। ইস্টবেঙ্গলের হয়ে ৪-০ করেন তিনি। তবে এরই মধ‍্যে গোলরক্ষকের ভুলে ব্যবধান কমায় খিদিরপুর। প্রদীপ পালের গোলে ম্যাচের ফলাফল ৪-১। এরপর ফের আক্রমণের ঝাঁঝ বাড়ায় বিনু জর্জের দল। যার ফলে ম‍্যাচের ৪৫ মিনিটে ফের গোল করে দলকে এগিয়ে দিলেন মহিতোষ। লাল-হলুদের হয়ে ৫-১ করেন তিনি। ম‍্যাচের অতিরিক্ত সময়ে ফ্রি-কিক থেকে ফের গোল করে হ্যাটট্রিক করেন মহিতোষ। প্রথামর্ধেই ৬-১ ব্যবধানে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

আরও পড়ুনঃ পদ্মপাঁকে পা ডুবছে কংগ্রেসের! পাঞ্জাবে ঘোড়া কেনাবেচার ইঙ্গিত বাজওয়ার

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব‍্যহাত। যার ফলে ম‍্যাচের ৫১ মিনিটে ৭-১ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। লাল-হলুদকে ফের গোল করে এগিয়ে দেন বিষ্ণু। নিজের চারটি গোল করলেন তিনি। ম‍্যাচের ৫৪ মিনিটে ৮-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এবার গোল করেন জেসিন টিকে। গোল করতে সাহায্য করেন বিষ্ণু। এরঠিক দু’মিনিটের মাথা ৯-১গোলে এগিয়ে যায় লাল-হলুদ। এবার গোল করলেন সুহের। ম‍্যাচের ৮২ মিনিটে ১০-১ গোলে এগিয়ে যায় বিনু জর্জের ছেলেরা। আবার গোল করেন সুহের। এবারের কলকাতা লিগে সর্বোচ্চ গোল এক ম্যাচে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *