খবর লাইভ : এ বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চাইল কলকাতা হাইকোর্ট।
সোমবার লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থা এবং সংস্থার সিইও অভিষেকের বিষয়ে ইডি বিশদে তথ্য দিতে পারেনি। তাই এই সংক্রান্ত আরও কিছু তথ্য জমা করার নির্দেশ দেন বিচারপতি সিনহা। তালিকায় রয়েছে অভিষেকের মা লতার সম্পত্তির খতিয়ান, যিনি ওই সংস্থার ডিরেক্টর ছিলেন। ২৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে এই তথ্য দিতে হবে।
আরও পড়ুনঃ আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল,কিন্তু কেন?
বেশ কিছু তথ্য ইডি-কে বিশদে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার ছ’জন ডিরেক্টরের নাম, তাঁদের সম্পত্তির পরিমাণ, সংস্থার লেনদেন, তার মূল্য, এই সংস্থায় কারা ক্লায়েন্ট, তাঁদের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সংস্থার রোজের কাজ কে দেখতেন, সিইও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ, সংস্থার সব কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারা, কবে সংস্থায় যোগ দিয়েছেন, কেন সংস্থার ঠিকানা পরিবর্তন এবং কার কাছে তদন্ত নিয়ে ইডি সাহায্য চায়, তা জানাতে হবে হাইকোর্টে।




