International Special News Special Reports State

বাংলায় বিনিয়োগ করেছেন স্বয়ং মহারাজ! স্পেনের বাণিজ্য সম্মেলনে ঘোষণা সৌরভের

0
(0)

খবর লাইভ : বাংলায় বিনিয়োগ করবেন স্বয়ং মহারাজ। আগামী কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে তাঁর নিজের তৃতীয় ইস্পাত কারখানাটি তৈরি হতে চলেছে। স্পেনের মাদ্রিদ শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এ কথা ঘোষণা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

রাজ্যে শিল্পের জন্য লগ্নি আনার লক্ষ্যে স্পেন সফরে এসেছেন মমতা। তাঁর সফরসঙ্গী সৌরভ বুধবার লন্ডন থেকে মাদ্রিদ এসে পৌঁছেছিলেন। বৃহস্পতিবার বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তৃতা করতে গিয়ে সৌরভের ঘোষণা, আগামী পাঁচ-ছ’মাসের মধ্যে মেদিনীপুরে তাঁর দ্বিতীয় ইস্পাত কারখানাটি তৈরি হতে চলেছে।
তাঁর কথায়, ‘‘অনেকেই হয়তো জানেন না, ২০০৭ সালে একটা ছোট স্টিল প্ল্যান্ট দিয়ে যাত্রা শুরু করেছিলাম। এখন তৃতীয় স্টিল প্যান্ট তৈরি হচ্ছে। আগামী পাঁচ-ছ’মাসের মধ্যেই তা তৈরি হয়ে যাবে।’’ সৌরভের প্রথম ইস্পাত কারখানাটি তৈরি হয়েছে দুর্গাপুরে। তার পরেরটি বিহারের পটনায়। পরেরটি ফের বাংলায় করতে চলেছেন।

আরও পড়ুনঃ পাকিস্তানের লজ্জার হার,এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা

সৌরভ বলেন, ‘‘নতুন স্টিল প্ল্যান্টটি মেদিনীপুরে তৈরি হচ্ছে। ইস্পাত কারখানা গড়ে তোলার কাজে আমাকে অনেক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। আশা করি, আগামী এক বছরের মধ্যেই তা চালু হয়ে যাবে।’’

সৌরভ জানান, শুধু ক্রীড়া ক্ষেত্রেই নয়, বাংলায় শিল্পের প্রসার ঘটাতেও সচেষ্ট হয়েছে রাজ্য সরকার তথা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা।

সৌরভের মতে, ব্যবসার লক্ষ্য শুধু মিলিয়ন-বিলিয়নের অঙ্ক নয়, কত মানুষ কাজ করছেন, সেটাও গুরুত্বপূর্ণ। শিল্পে রাজ্য সরকারের গুরুত্ব দেওয়ার বিষয়টিই প্রমাণ করে যে, তারা রাজ্যের যুবসমাজ নিয়ে কতটা ভাবিত।
মহারাজ বলেন, বাকি দেশকে ব্যবসা লগ্নির জন্য আহ্বান জানানোর অর্থ কিন্তু রাজ্যের সার্বিক উন্নয়নের কথা ভেবেই। ক্ষুদ্র-মাঝারি শিল্প, খেলা, সংস্কৃতি, বিনোদন, শিক্ষা— প্রতিটি ক্ষেত্রেই বিশেষ নজর রয়েছে সরকারের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *