Special News Special Reports State

ট্রেলারের ধাক্কায় পিষে গেল চারচাকা গাড়ি! চালক সহ নিহত ৩

0
(0)

খবর লাইভ : বেহালার চৌরাস্তার ক্ষত এখনও দগদগে। তারমধ্যে উড়ালপুলের উপরে একটি ছোট গাড়িকে পিষে দিল ট্রেলার। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চালক সহ দুই যাত্রীর। আহত অবস্থায় আরও এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন তিনি।

সোমবার সন্ধ্যায় উলুবেড়িয়ায় কুলগাছিয়া উড়ালপুলের উপর দুর্ঘটনাটি ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টা নাগাদ মুম্বই রোডের উপরে ট্রেলারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। চারচাকা গাড়িটি কোলাঘাটের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ট্রেলারটি যাচ্ছিল কলকাতা থেকে খড়্গপুরের দিকে । দ্রুত গতিতে থাকলেও ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর ডিভাইডার পেরিয়ে ছোট গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।তাতেই এই দুর্ঘটনার ঘটে।
এদিকে দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।ট্রেলারের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনে অংশ। পিষে যান ভেতরে থাকা যাত্রীরা। ঘটনাস্থলেই প্রাণ যায় চালক-সহ দুই যাত্রীর। তাঁদের সকলকে কোনওরকমে উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।নিহতদের নাম, ঠিকানা এখনও জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার জেরে গতকাল সন্ধেয় মুম্বই রোডে ব্যাপক যানজট তৈরি হয়। তবে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *