খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় এপ্রিলের মাঝামাঝি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই। জিজ্ঞাসাবাদের ফাঁকে বিধায়ক নিজের দু’টি মোবাইল বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। পাম্প এনে জল সেঁচে, শ্রমিক নামিয়ে কাদা ঘেঁটে মোবাইল ফোনগুলি উদ্ধার করেন তদন্তকারীরা। গ্রেফতারও করা হয় শাসক দলের বিধায়ককে। উদ্ধারের পরে ফোনগুলি কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। ওই ফোনগুলি থেকে আদৌ কোনও তথ্য উদ্ধার করা যাবে কি না, তা নিয়ে ধন্দ থাকলেও ফরেন্সিক বিশেষজ্ঞেরা তথ্য উদ্ধার করে দিয়েছিলেন। সেই তথ্য নিয়োগ দুর্নীতির তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ বলেও দাবি করেছিলেন তদন্তকারী অফিসারেরা।
নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। সূত্রের খবর, শুক্রবার বিকেলে আলিপুরের বিশেষ সিবিআই বিশেষ আদালতে সিবিআই অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে। সেই চার্জশিটেই অভিযুক্ত হিসাবে জীবনকৃষ্ণের নাম আছে। তিনি ছাড়াও সুব্রত সামন্ত নামে আরও এক ধৃতেরও নাম আছে ওই চার্জশিটে। জীবন এবং সুব্রত, দু’জনেই বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে আছেন। আদালতে ৩০ পাতার ওই চার্জশিট জমা পড়লেও শনিবার পর্যন্ত বিচারক তা গ্রহণ করেননি।
আরও পড়ুনঃ শওকত ও আরাবুলকেও ভাঙড়ে যেতে বাধা!
সিবিআই সূত্রের খবর, এ নিয়ে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে নিয়োগ দুর্নীতির পাঁচটি মামলার দশটি চার্জশিট জমা পড়েছে। তার মধ্যে পাঁচটি মূল এবং পাঁচটি অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি চার্জশিট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…