রবির আকাশে মেঘ-বৃষ্টির লুকোচুরি! জেলায় জেলায় বৃষ্টি

খবর লাইভ : শনিবার রাত থেকেই বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা সহ গাঙ্গেয় উপত্যকা। কখনও ঝিরঝিরে কখনও আবার ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকেও মুখভার আকাশের। সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু জায়গায় রবিবার সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। মূলত উপকূলের দিকেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টা কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ উইম্বলডনে জয়ী প্রথম অবাছাই মহিলা ভন্দ্রোসোভা,কোচকেও ট্যাটু করাবেন !

দক্ষিণবঙ্গে আজ মেঘ-বৃষ্টির খেলা চললেও ভাসছে উত্তরবঙ্গ।হাওয়া অফিসের তরফে খবর, উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টির জেরে ধসও নামতে পারে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির জলে ফুঁসছে পাহাড়ি নদীগুলি। এর জেরে বহু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও মনে করা হচ্ছে। ইতিমধ্যে একাধিক জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার সকালে কলকাতার তাপমাত্রা রয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টির পরিমাণ ১৯.৯ মিলিমিটার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago