খবর লাইভ : মাসখানেক আগে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস।সেই সময় রাজ্যের তরফ থেকে জানানো হয় যে, এই উপাচার্যদের নিয়োগ বৈধ নয়। নিযুক্ত উপাচার্যদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়। যদিও, হাইকোর্ট সাফ নির্দেশ দেয় উপাচার্যদের বেতন বন্ধ করা যাবে না।রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়োগ বৈধ।এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত বোসকে নিয়োগ করলেন রাজ্যপাল। এই বারও রাজ্যের শিক্ষাদফতরের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই নিয়োগ করেছেন তিনি।
সূত্রের খবর, বর্ধমান ও দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়েরও উপাচার্য ঠিক করে ফেলেছেন সি ভি আনন্দ বোস। জল্পনায় উঠে আসছে বিবরাজ পারিদা ও রথীন বন্দ্যোপাধ্যায়ের নাম।
আরও পড়ুনঃ রবির আকাশে মেঘ-বৃষ্টির লুকোচুরি! জেলায় জেলায় বৃষ্টি
উল্লেখ্য, কয়েক দিন আগেই অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য করা হয়। এর পাশাপাশি রাজ্যপালের ‘পিস অ্যান্ড সোশ্যাল ইন্টিগ্রেশন’ কমিটির চেয়ারম্যান করা হয় অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…