Special News Special Reports State

নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহারে নারাজ, আরও ১৮৯ জনকে সাসপেন্ড তৃণমূলের

0
(0)

খবর লাইভ : দলনেত্রীর বারবার অনুরোধ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি৷ তারপরও নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি অনেক তৃণমূল কর্মী।এবার তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল দল। প্রথম দফায় গত শনিবার ৫৬ জনকে সাসপেন্ড করা হয়েছিল৷আজ বৃহস্পতিবারও একসঙ্গে আরও ১৮৯ জন তৃণমূলকর্মীকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস৷

এদিন দলের তরফে একটি তালিকা প্রকাশ করে কোন জেলা থেকে কতজন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে তা জানিয়ে দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী বীরভূম থেকে ১৫, হুগলি থেকে ২৫, হাওড়া থেকে ১৩, ঝাড়গ্রাম থেকে ১৪, মুর্শিদাবাদ ২৫, পূর্ব মেদিনীপুর থেকে ৫৮ জন এবং পশ্চিম মেদিনীপুর থেকে ৩৯ জনকে সাসপেন্ড করা হয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা ১৮৯ জন৷

আরও পড়ুনঃ ভোটমুখি ছত্তিশগড়ে উপমুখ্যমন্ত্রী ‘বাঘেল বিরোধী’ সিংদেও

এর আগের দফায় নদিয়া জেলা থেকে ২১ জন এবং দক্ষিণ দিনাজপুর থেকে ১৭ জনকে সাসপেন্ড করে দল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *