National Special News Special Reports

ফের প্রশ্নের মুখে যোগী রাজ্যের আইনশৃঙ্খলা! প্রকাশ্যে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদকে গুলি

0
(0)

খবর লাইভ : ফের প্রশ্নের মুখে পড়ল যোগী রাজ্যের আইনশৃঙ্খলা! এবার প্রকাশ্যে স্বশস্ত্র দুষ্কৃতীরা হামলায় গুলিবিদ্ধ হলেন ভীম আর্মি ও আজাদ সমাজ পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদ। উত্তরপ্রদেশের সাহারানপুরের ঘটনা। জানা গিয়েছে বুধবার বিকেলে উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দে এক জনসভায় যাওয়ার পথে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। জখম অবস্থায় আজাদকে নিয়ে গিয়ে স্থানীয় সিএইচসি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে সাহারানপুরের দেওবন্দে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল চন্দ্রশেখর আজাদের। তিনি একটি গাড়িতে ছিলেন। অন্য গাড়িতে ছিলেন তাঁর সমর্থকরা। আচমকাই চন্দ্রশেখর আজাদের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুস্কৃতীরা। প্রাণে বাঁচলেও গুলি তার শরীর ঘেঁষে বের হয়ে যাওয়ায় জখম হন আজাদ। দুস্কৃতীরা হরিয়ানা নম্বরের একটি গাড়িতে করে এসেছিল বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। স্থানীয় রাস্তাঘাট সিল করে দিয়ে দুস্কৃতীদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

যদিও এই ঘটনায় ফের একবার উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আরএলডি সহ বিভিন্ন দল যোগী আদিত্যনাথ সরকারের ব্যর্থতাকেই এর জন্য দায়ী করেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *