Special News Special Reports State

সকাল থেকেই ফের উত্তপ্ত দিনহাটার গীতালদহ, গুলিতে মৃত ১; গুরুতর জখম ৪

0
(0)

খবর লাইভ : গতকালই কোচবিহারের চাঁদমারিতে পঞ্চায়েত নির্বাচনের প্রচার করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টাও পেরোয়নি।মঙ্গলবার ভোর ৫টা নাগাদ দিনহাটার গীতালদহের জারিধরলা এলাকায় চলল গুলি। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত আরও ৪ জন। শাসকদলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের কর্মীদের উপর গুলি চালিয়েছে। যদিও শাসকদলের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশ মৃতদেহটি উদ্ধার করার পর আহতদের জখম অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তবে গুলিবিদ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাঁদের কোচবিহার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুনঃ দফা বাড়াবে না কমিশন, সুপ্রিম কোর্টের যাওয়ার প্রস্তুতি
গিতালদহ ২ এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি আনারুল হক বলেন, আমাদের কর্মীরা প্রচার শেষে ঘরের মধ্যে ঘুমোচ্ছিলেন। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোরবেলা এলাকায় ঢুকে আমাদের প্রায় ছয় কর্মীর উপর হামলা চালায়। গুলি চালানো হয় কর্মীদের লক্ষ্য করে। গুলি চালানোর পাশাপাশি, এক জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়েছে।
দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, ওপার থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি।জারিধরলা এমন এলাকা যেখানে বিএসএফের নজর ছাড়া কিছু হওয়া সম্ভব নয়। তার পরেও এই ধরনের আক্রমণ হল। বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে এ রকম ঘটনা ঘটল। বিএসএফ কী করছিল?
যদিও শাসক তৃণমূলের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, দিনহাটার গীতালদহে জারিধরলা এলাকা সীমান্তবর্তী একটি গ্রাম। যেখানে প্রতিনিয়ত চোরাচালানের কারবার চলে। ওই জায়গায় আমাদের সংগঠন একেবারে নেই বললেই চলে। কিন্তু এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। খুনের পিছনে হয়ত কোনও চোরাচালান কারবারের যোগ থাকতে পারে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *