Special News Special Reports State

বাগডোগরা ফেরার পথে দুর্যোগে মুখ্যমন্ত্রীর কপ্টার, এয়ারবেসে জরুরি অবতরণ

0
(0)

খবর লাইভ : জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরে ফেরার পথে দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। চালকের তৎপরতায় সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে। নিরাপদে রয়েছেন মুখ্যমন্ত্রী ও সফরসঙ্গীরা। প্রবল বৃষ্টির কারণেই এই বিভ্রাট বলে প্রাথমিক সূত্রে খবর।

এদিন জলপাইগুড়ির সভা সেরে ক্রান্তি থেকে কলকাতায় ফেরার জন্য বাগডোগরা উদ্দেশে রওনা হয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। সেই সময় আবহাওয়া খারাপ থাকলেও, ওড়া যাবে না এমন পরিস্থিতি ছিল না। কিন্তু মাঝ আকাশেই প্রবল বৃষ্টি শুরু হয়। পাইলট (Pilot) সঙ্গে সঙ্গেই কপ্টারের মুখ ঘুরিয়ে যেদিকে পরিষ্কার আকাশ সেদিকে উড়তে শুরু করেন। সেবক এয়ার বেসে অবতরণের মতো অনুকূল পরিস্থিতি থাকায় সেখানেই কপ্টার নামানো হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিরাপদে রয়েছেন। তবে কখন তিনি আবার কলকাতার অভিমুখে রওনা হতে পারবেন তা এখনও জানা যায়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *