Special News Special Reports State

পঞ্চায়েত ভোটমুখী পশ্চিমবঙ্গে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী খুব শীঘ্রই, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

0
(0)

খবর লাইভ : পঞ্চায়েত ভোটের নিরাপত্তার জন্য কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে চিঠি দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। তার মধ্যে ইতিমধ্যেই ২২ কোম্পানি বাহিনী রাজ্যে পাঠিয়ে দিয়েছে কেন্দ্র। এ ছাড়া আরও ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানো হবে বলে জানিয়েছে। কিন্তু রাজ্যের চাহিদা অনুযায়ী হিসাব করলে তার পরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা কেন্দ্রের।

রাজ্য নির্বাচন কমিশন চিঠি দিয়ে কেন্দ্রকে বলেছিল, পশ্চিমবঙ্গে দ্রুত বাহিনী পাঠাতে। ২৪ ঘণ্টার মধ্যেই তার জবাব দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কমিশন সূত্রে খবর, জবাবি চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর নির্বাচন কমিশনকে জানিয়েছে, ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী খুব শীঘ্রই পাঠানো হবে পঞ্চায়েত ভোটমুখী পশ্চিমবঙ্গে। তবে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিঠিতে কোনও উচ্চবাচ্য করেনি শাহি মন্ত্রক।
৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোটের ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটের মনোনয়ন নিয়ে অশান্তির অভিযোগের মধ্যেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ রাজ্যে পঞ্চায়েত ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে। প্রথমে কত কেন্দ্রীয় বাহিনী তা নির্দিষ্ট করে না বললেও গত ১৭ জুন হাই কোর্ট স্পষ্ট নির্দেশে জানিয়ে দেয়, ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে যে সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছিল, সেই সংখ্যক অথবা তার বেশি বাহিনী রাখতে হবে। ২০১৩ সালে পাঁচ দফায় ভোট হয়েছিল রাজ্যে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *