খবর লাইভ : উলুবেড়িয়া ১-এর বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ।বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।এক সদস্যের কমিশন গঠন করল কমিশন।
অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নজরদারিতে তদন্ত করবে রাজ্য পুলিশ।
সিবিআই তদন্তের মতো উপাদান এই মামলায় নেই, জানাল ডিভিশন বেঞ্চ।
নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা।তাঁর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। তিন সপ্তাহের মধ্যে বিচারপতি অমৃতা সিনহার কাছে তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ নিয়োগ সংক্রান্ত জরুরি ফাইল উধাও,সিবিআইকে জানাল পর্ষদ
উল্লেখ্য, উলুবেড়িয়া-১ নম্বর ব্লকের ২ সিপিআইএম প্রার্থী কাশ্মীরা বিবি, অনুজা বিবির অভিযোগ, তাঁদের মনোনয়নপত্র বিকৃত করেছেন বিডিও। ফলে স্ক্রুটিনির সময় বাদ চলে যায় এই তাঁদের নাম। বিডিও-র কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে দাবি করেন তাঁরা। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা।




