National Special News Special Reports

মণিপুরে শান্তি প্রতিষ্ঠায় এক সপ্তাহের মধ্যে সব দলের প্রতিনিধিদের পাঠানোর প্রস্তাব তৃণমূলের

0
(0)

খবর লাইভ : মণিপুর পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ডাকা সর্বদল বৈঠকে বিরোধীদের ‘কঠিন’ প্রশ্নের মুখে পড়লেন অমিত শাহ। মণিপুরে শান্তি প্রতিষ্ঠায় এক সপ্তাহের মধ্যে সব দলের প্রতিনিধিদের পাঠানোর প্রস্তাব দিয়েছে তৃণমূল। তাঁদের প্রশ্ন, মণিপুরকে কি কাশ্মীর বানাতে চাইছে বিজেপি সরকার? যদিও শাহের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে মণিপুরে শান্তি ফেরাতে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মণিপুরের পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকার জন্য গত এক মাসে বিরোধীরা বার বার দাবি জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী শাহ কুকি এবং মেইতেই প্রধান এলাকা সফর করে কিছু পদক্ষেপ করার পরেও পরিস্থিতি বদলায়নি। এই পরিস্থিতিতে মেইতেই সামাজিক সংগঠনগুলির যৌথমঞ্চ ‘থৌবাল আপুনবা লুপ’ চলতি সপ্তাহের গোড়ায় বিবৃতি দিয়ে মণিপুরে শান্তি ফেরানোর বিষয়ে মোদি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছিল। তার পরেই তড়িঘড়ি ডাকা হয় সর্বদল বৈঠক। শনিবারের সেই বৈঠকে বিরোধীদের কড়া প্রশ্নের মুখে পড়তে হয় সরকারকে।

আরও পড়ুনঃ শনিবার উত্তপ্ত ভাঙড়ে রুট মার্চ শুরু এক কোম্পানি আধাসেনার

সর্বদল বৈঠকে তৃণমূলের প্রতিনিধি সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি করেন, শাহের মণিপুর সফরের পর পরিস্থিতি আরও ঘোরাল হয়েছে। তাঁর প্রশ্ন, ‘‘কেন্দ্রীয় সরকার কি মণিপুরকে কাশ্মীর বানাতে চাইছে? যে ভুল হয়েছে তা যত শীঘ্র সম্ভব স্বীকার করে ঠিক পথে হাঁটা শুরু করুক কেন্দ্রীয় সরকার।’’
বৈঠকে শাহ জানান, এমন এক দিনও যায়নি যে দিন মণিপুরের পরিস্থিতি নিয়ে তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেননি অথবা, মোদী নিজে এ ব্যাপারে তাঁকে কোনও পরামর্শ দেননি। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই দাবি করেন বিজেপির তরফে মণিপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্র।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *