National Special News Special Reports

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাহানগা বাজার স্টেশনে কোনও ট্রেনই দাঁড়াবে না!

0
(0)

খবর লাইভ : তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের বাহানগা বাজার স্টেশনে কোনও ট্রেনই দাঁড়াবে না। এমনটাই জানিয়েছে রেল।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধরি জানিয়েছেন, সিবিআই তদন্ত শুরু হওয়ার পর থেকেই বাহানগা বাজার স্টেশনের প্যানেল রুম, প্যানেল বোর্ড, রিলে রুম- সবই তদন্তের অংশ। যত দিন না তদন্ত শেষ হচ্ছে, তত দিন ওই জিনিসগুলি ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। প্যানেল বোর্ড থেকে সিগন্যাল নিয়ন্ত্রিত হয়। তদন্তের স্বার্থে সেখানে হাত দেওয়া নিষিদ্ধ হওয়ায় সিগন্যাল দেওয়া সম্ভব নয়। তাই সব ট্রেনই আপাতত ওই স্টেশন থেকে থ্রু যাচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মনোনয়ন পেশে বিরোধীদের আটকাতে বীরভূম তৃণমূলের অদ্ভূত কর্মকাণ্ড!
ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই আধিকারিকরা। দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি কথাও বলেছেন অনেকের সঙ্গে।
যত দিন ওই তদন্ত চলবে, তত দিন দক্ষিণ-পূর্ব রেলের বাহানগা বাজার স্টেশনে কোনও ট্রেনই দাঁড়াবে না। ফলে ওই স্টেশনে যে সমস্ত যাত্রীরা ওঠানামা করতেন, তাঁরা আপাতত সমস্যায় পড়েছেন। কবে তদন্ত শেষ হবে, তা এখনও স্পষ্ট নয়। তাই ওই যাত্রীদের ভোগান্তি কবে শেষ হবে, তা-ও কেউ জানেন না।
গত ২ জুন ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়। আহত হন বহু মানুষ। দুর্ঘটনার পর দিন, অর্থাৎ ৩ জুন সকালে ঘটনাস্থলে পৌঁছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, এই ঘটনার তদন্ত করবেন রেলের সুরক্ষা কমিশনার (দক্ষিণ-পূর্ব সার্কল) এএম চৌধুরী। তার এক দিন পরে অর্থাৎ, ৪ জুন রেলমন্ত্রী জানান, করমণ্ডল দুর্ঘটনায় সিবিআই তদন্তের প্রস্তাব করেছে রেল বোর্ড।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *