National Special News Special Reports

মধ্যপ্রদেশের জব্বলপুরে ফের বেলাইন ট্রেন! 

0
(0)

খবর লাইভ : ফের রেলে দুর্ঘটনা! এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের জব্বলপুর। মঙ্গলবার রাতে রান্নার গ্যাসবোঝাই দু’টি ওয়াগন বেলাইন হয়ে যায়। মালগাড়িটি একটি গ্যাস কারখানায় গ্যাস পৌঁছে দিচ্ছিল, সেই সময়ই বেলাইন হওয়ার ঘটনাটি ঘটে।বার বার বেলাইনের ঘটনায় আবারও রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।

ওড়িশার বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। স্বজনহারাদের চোখের জল এখনও শুকোয়নি। এই পরিস্থিতিতেই মঙ্গলবার রাতে রান্নার গ্যাসবোঝাই একটি মালগাড়ি জব্বলপুর ভারত পেট্রোলিয়াম ডিপোয় গ্যাস দিতে যাচ্ছিল। সেই সময় আচমকাই মালগাড়ির দু’টি গ্যাসভর্তি ওয়াগন বেলাইন হয়ে যায়। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যের সব চিটফান্ড মামলা এবার ব্যাঙ্কশাল কোর্টে

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন রেলের আধিকারিকেরা। পৌঁছয় অ্যাক্সিডেন্ট রিলিফ ভেহিকল। উদ্ধারকাজ চলছে জোরকদমে। বেলাইন হওয়ার ঘটনার হতাহতের কোনও খবর নেই। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও অজানা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *