games Special News Special Reports

আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না সাক্ষী, ভুয়ো খবর নিয়ে সাফ জানালেন আন্দোলনরত কুস্তিগীর

0
(0)

খবর লাইভ : জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর গ্রেফতারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। আর এই আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না বলে জানালেন সাক্ষী মালিক। সোমবার দুপুরে হঠাৎই একটি খবর ছড়ায় যে আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন সাক্ষী মালিক। তৈরি হয় চাঞ্চল্য। আর সেই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষী বলেন, আন্দোলন থেকে সরছি না। বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

এই নিয়ে আন্দোলনকারী কুস্তিগীর সাক্ষী বলেন,” ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে। দয়া করে ভুয়ো খবর ছড়াবেন না।”

ঘটনার সূত্রপাত, সোমবার। হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে যে, দিল্লিতে কুস্তিগীরদের প্রতিবাদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাক্ষী মালিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন সাক্ষী। আর এরপরই চাঞ্চল্য তৈরি হয়। আর সেই নিয়েই মুখ খোলেন সাক্ষী। জানিয়ে দেন আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না তিনি।

এদিকে শনিবার রাতে অমিত শাহ-এর সঙ্গে দেখা করেন প্রতিবাদী কুস্তিগীরেরা। যদিও বৈঠক নিষ্ফলা। ব্রিজভূষণের গ্রেফতার নিয়ে কোন ইতিবাচক মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের কাছ থেকে কোন প্রত্যাশিত প্রতিক্রিয়া না পাওয়ায় বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন আন্দোলনকারী কুস্তিগিররা। এদিন এমনটাই জানালেন বৈঠকে উপস্থিত থাকা অন্যতম আন্দোলনকারী কুস্তিগীর
সত্যার্ত কাদিয়ান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *