Special News Special Reports State

ফের আতঙ্ক বাড়াচ্ছে বার্ড ফ্লু!

0
(0)

খবর লাইভ : ফের আতঙ্ক বাড়ছে বার্ড ফ্লুর।বাংলার পাশের রাজ্য ঝাড়খণ্ডে ইতিমধ্যেই ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যেই বার্ড ফ্লুতে সে রাজ্যে প্রাণ গিয়েছে ৮০০ পাখির। তাই সতর্কতামূলক পদক্ষেপ করতে রাজ্যের বোকারো জেলায় প্রায় ৪ হাজার পাখি নিধন অর্থাৎ কালিংয়ের নির্দেশ দিয়েছে প্রশাসন।

প্রশাসন সূত্রের খবর, H5N1 আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হতে দেখা গিয়েছে মুরগিদের।ইতিমধ্যেই বহু কড়কনাথ মুরগি মারা গিয়েছে।১০৩টি মুরগি কালিং করা হবে। কেবল ওই মুরগিই নয়, সব মিলিয়ে ৩ হাজার ৮৫৬টি পাখিকে মেরে ফেলা হবে। এর মধ্যে মুরগি, হাঁস-সহ আরও পাখি রয়েছে।

প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে খামারে ওই ভাইরাসের দৌরাত্ম্য দেখা গিয়েছে, তার চারদিকে ১ কিমি ব্যাসার্ধ পর্যন্ত এলাকার সমস্ত পাখিকে মেরে ফেলা হবে। ওই এলাকাকে ‘আক্রান্ত এলাকা’ হিসেবে চিহ্নিত করে ফেলা হয়েছে। এছাড়া ১০ কিমি পর্যন্ত এলাকাকে পর্যবেক্ষণে রাখা হবে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হবে। সদর হাসপাতালে একটি আলাদা ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মুরগি-হাঁসদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টের মতো চিহ্ন দেখা গেলেই সতর্ক থাকতে হবে। কেননা বার্ড ফ্লু আক্রান্ত হলে এই ধরনের উপসর্গ দেখা যায়। কোথাও মৃত পাখি পড়ে থাকতে দেখলে প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *