খবর লাইভ : কয়লা পাচার কাণ্ডে গজরাজ গ্রুপের বালিগঞ্জের অফিস থেকে টাকার পাহাড় উদ্ধারের পর এই গ্রুপের মালিক বিক্রম শিকারিয়াকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি ৷ তার থেকেই তারা জানতে পেরেছে আরও এক প্রভাবশালী ব্যবসায়ীর নাম৷ ইডি সূত্রের দাবি, মনজিৎ সিংহ গ্রেওয়াল ওরফে জিটি ভাই নামে ওই ব্যক্তির মাধ্যমেই কয়লা পাচারের টাকা সরানোর চেষ্টা করতেন কোনও এক ‘প্রভাবশালী’ রাজনীতিক। রাজ্যের বিরোধী দলনেতা এই জিটিভাইয়ের দিকেই আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপনির্বাচনে প্রচারের দায়িত্ব সামলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জিটি ভাইয়ের ছবিও প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুনঃ এবার বান্ডিল বান্ডিল নোটের হদিশ গড়িয়াহাটে
রাজ্যের বিরোধী দলনেতা এই জিটিভাইয়ের দিকেই আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপনির্বাচনে প্রচারের দায়িত্ব সামলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জিটি ভাইয়ের ছবিও প্রকাশ করেছেন তিনি। এই জিটি ভাইয়ের মাধ্যমেই কয়লা পাচারের টাকা নয়ছয়ের চেষ্টা করেন ‘প্রভাবশালী’ এক রাজনীতিক, দাবি ইডির একটি সূত্রের। ইডির আরও দাবি, এক মন্ত্রীর ‘বেআইনি’ টাকাও ‘হ্যান্ডল’ করতেন জিটি ভাই।



