National Special News Special Reports

আদানি গোষ্ঠীর ব্যবসার অডিট ‘বিগ ফোর’ করবে, দাবি টোটাল এনার্জিস

0
(0)

খবর লাইভ : আদানি গোষ্ঠীর ব্যবসার ভরাডুবি হয়েছে।আর এর মাঝেই জেনারেল অডিট করানোর প্রস্তুতি নিচ্ছেন গৌতম আদানি।নিশ্চয়ই ভাবছেন কারা করবে এই অডিট ? জানা গিয়েছে, ‘বিগ ফোর’ নামে খ্যাত বিশ্বের ৪টি বহুজাতিক সংস্থার মধ্যে যে কোনও একটির কপালে জুটবে সেই সুযোগ।এমনই দাবি করেছেন আদানি গোষ্ঠীতে বিনিয়োগকারী ফরাসি সংস্থা টোটাল এনার্জিস (টিওটি)। যদিও এ বিষয়ে আদানির তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে তৃণমূলের মুখ কারা ? অভিনব উপস্থাপনায় মডেল তুলে ধরলেন অভিষেক

‘বিগ ফোর’ কারা ? ডিলইট, আর্নেস্ট অ্যান্ড ইয়াং (ইওয়াই), কেপিএমজি ইন্টারন্যাশনাল লিমিটেড এবং প্রাইস ওয়াটারহাউস কুপার (পিডব্লিউসি)— এই ৪টি সংস্থা একত্রে ‘বিগ ফোর’ নামে পরিচিত। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রায় এক দশক ধরে শেয়ায়ের দরে কারচুপির অভিযোগ করেছে আমেরিকার শেয়ার সংক্রান্ত গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। ২৪ জানুয়ারি এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত করে তারা। যদিও হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে আদানি গোষ্ঠী।
ওই রিপোর্ট সামনে আসতেই শেয়ার বাজারে পতন শুরু হয়েছে আদানি গোষ্ঠীর নানা সংস্থার। কী নেই সেই তালিকায় ? আদানি গ্রিন এনার্জি, আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস, আদানি উইলমার, আদানি ট্রান্সমিশন-সহ কয়েকটি সংস্থার শেয়ারদর তলানমিতে। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে ১০ দিনে আদানির মালিকানাধীন গোষ্ঠী হারিয়েছে মোট ১১ হাজার ৮০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৯ লক্ষ ৭৩ হাজার ৪০১ কোটি টাকা)। এই মূহুর্তে বিশ্বের ১৬তম ধনী আদানি নেমে গিয়েছেন ২২তম স্থানে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *