Special News Special Reports State

অর্থনৈতিক দিক থেকে ‘পিছিয়ে পড়ছে’ বাংলা , এমনই অভিযোগ তুলে প্রচারে নামছে রাজ্য বিজেপি

0
(0)

খবর লাইভ : পঞ্চায়েত ভোটের আগে জোরদার প্রচারে নামতে চলেছে রাজ্য বিজেপি। দলের রাজ্য কর্মসমিতির বৈঠকে তার রূপরেখাও তৈরি হয়ে গিয়েছে।তৃণমূল সরকারের আমলে বাংলা অর্থনৈতিক দিক থেকে ‘পিছিয়ে পড়ছে’। প্রচারে এটাই তুলে ধরা হবে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবে রাজ্যে কোন কোন ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, তার উল্লেখ যেমন রয়েছে, তেমনই দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে তুলনা করেও দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ ভেস্তে গেল জাতীয় কুস্তি সংস্থার সাধারণ সভার বৈঠক
শুক্র এবং শনিবার দুর্গাপুরে হয়ে যাওয়া কর্মসমিতির বৈঠকে অবশ্য কোনও সাংস্কৃতিক প্রস্তাব আনা হয়নি। রাজনৈতিক প্রস্তাবে বাংলার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির বিষয় প্রকাশ্যে আনার পাশাপাশি সীমান্ত এলাকায় অনুপ্রবেশের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, মাথা পিছু আয়ে ২০১১ সালে বাংলা যে জায়গায় ছিল, এখনও সেখানেই রয়ে গিয়েছে। দেশের অনেক পরে জন্ম নেওয়া কয়েকটি রাজ্যের থেকেও পিছিয়ে রয়েছে বাংলা। একই ভাবে দেখানো হয়েছে, ‘হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স’-এর হিসাবে অন্য রাজ্যের তুলনায় পিছিয়ে বাংলা। বাম আমলে ১৭টি রাজ্যের পিছনে ছিল বাংলা। এখনও সেখানেই রয়েছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও পিছিয়ে থাকার অভিযোগ রাজ্য বিজেপির প্রস্তাবে।দুর্গাপুরে দলের রাজ্য কর্মসমিতির বৈঠকে আনা রাজনৈতিক প্রস্তাবে অনুপ্রবেশের বিষয়টি উল্লেখ করতে এমনটাও বলা হয়েছে যে, বিনাযুদ্ধে ভারত দখলের পরিকল্পনা চলছে বাংলার সীমান্ত এলাকায়।
অর্থনৈতিক প্রস্তাবে বাংলার গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার অবনতির দাবি করে হয়েছে। বলা হয়েছে, রাজ্যে প্রতি ৬৮ হাজার ৬০০ জন পিছু একটি করে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। সেখানে কেরলে প্রতি ১২ হাজার ৮০০ জনে একটি। অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনার পাশাপাশি উল্লেখ করা হয়েছে বিজেপি শাসিত গুজরাটের কথাও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *