International Special News Special Reports

ভুল চিকিৎসায় স্থায়ী ভাবে পঙ্গু হতে চলেছেন তসলিমা !

0
(0)

খবর লাইভ : ভুল চিকিৎসার কারণে স্থায়ী ভাবে পঙ্গু হতে চলেছেন তিনি। বুধবার ফেসবুক পোস্টে এমনই বার্তা দিলেন তসলিমা নাসরিন।
তাঁর অভিযোগ, ওই শল্য চিকিৎসক কার্যত জোর করে তাঁর ‘হিপ রিপ্লেসমেন্ট’ করেছেন। আর তার ফলেই কার্যত চলচ্ছক্তিহীন হয়ে পড়েছেন তিনি। লেখিকার আক্ষেপ— ‘‘এ কেমন জীবন আমাকে দেওয়া হলো! এই পঙ্গু জীবন পেতে কি আমি প্রাইভেট হাসপাতালে লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করতে এসেছিলাম!’’
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, ‘‘এক মুহূর্তে একটি মৃত্যু ঘটেছিল। সেই মৃত্যু আমার উচ্ছল উজ্জ্বল জীবনকে গ্রাস করে নিয়ে একটি স্তব্ধ স্থবির জীবন ফেলে রেখে গেছে। এই জীবনটি আমার নয়, অথচ আমার।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *