খবর লাইভ : নদিয়ার বেথুয়াডহরিতে জন সম্পর্ক অভিযানে এদিন অংশ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্য সফরে এসে এদিন মায়াপুর ইস্কন মন্দিরে পুজো দেন তিনি। তারপরে বেথুয়াডহরিতে জনসভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূলকে একের পর এক নিশানা করলেন জেপি নাড্ডা।
বৃহস্পতিবার সকালে নিউটাউনের হোটেলের সামনে দলের সর্বভারতীয় সভাপতি হিসাবে মেয়াদ বৃদ্ধি উপলক্ষে জে পি নাড্ডাকে সংবর্ধনা দেবে রাজ্য বিজেপি। তার পরই নদিয়ায় মায়াপুরে ইসকনের মন্দিরে যান। এরপর বেথুয়াডহরির জুনিয়র ইস্টবেঙ্গল ময়দানে জনসভা করেন। বিকেলে কলকাতা থেকেই বারাণসীর উদ্দেশে রওনা হওয়ার কথা। কিন্তু এই সময়ের মধ্যেই রাজ্য বিজেপির কয়েকজন শীর্ষনেতা এবং নদিয়া উত্তরের জেলা টিমের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক করবেন নাড্ডা। এবারই প্রথম একেবারে নিচুতলার নেতা-কর্মীদের সঙ্গে কৃষ্ণনগর লোকসভা আসনের প্রস্তুতি নিয়ে কথা বলবেন।
বিজেপির ‘জনসম্পর্ক সভা’য় বক্তব্য রাখতে উঠে নড্ডা মোদি সরকারের নানা সাফল্যের খতিয়ান তুলে ধরেন। এর পাশাপাশি রাজ্যে তৃণমূল সরকারের ‘দুর্নীতি’, ‘গাজোয়ারি’ নিয়েও সরব হন তিনি।
কেন্দ্র সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য নানা উন্নয়নমূলক কর্মসূচি নিলেও রাজ্যে ‘দুর্নীতিগ্রস্ত’ সরকার থাকার জন্য সেগুলোর সফল রূপায়ন হচ্ছে না বলে অভিযোগ করেন




