games Special News Special Reports

একদিনের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ ভারতের, লঙ্কানদের হারাল ৩১৭ রানে

0
(0)

খবর লাইভ : রবিবার তৃতীয় একদিনের ম‍্যাচে লঙ্কানদের বিরুদ্ধে বড় জয় টিম ইন্ডিয়ার। এদিন শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারাল রোহিত শর্মার দল।

তিন ম‍্যাচের একদিনের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত। রবিবার তৃতীয় একদিনের ম‍্যাচে লঙ্কানদের বিরুদ্ধে বড় জয় টিম ইন্ডিয়ার। এদিন শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারাল রোহিত শর্মার দল। এদিন ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল এবং বিরাট কোহলি। ১১৬ রান করেন শুভমন। ১৬৬ রানে অপরাজিত বিরাট। বল হাতে চার উইকেট মহম্মদ সিরাজ।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯০ রান করেন টিম ইন্ডিয়া। ৪২ রান করেন রোহিত শর্মা। ১১৬ রান করেন শুভমন। ১৬৬ রানে অপরাজিত বিরাট। ৩৮ রান করেন শ্রেয়স আইয়র। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নেন রজিথা এবং লাহিরু কুমারা। একটি উইকেট নেন করুনারত্নে।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজের বোলিং-এর সামনে দাঁড়াতেই পারলো না লঙ্কানদের ব‍্যাটিং লাইন। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রান ১৯ রান করেন নুয়ানিদু ফার্নান্দো। এছাড়া লঙ্কানদের রানের চিত্রটা ঠিক এরকম, ৪ রান করেন কুশল মেন্ডিস। ১১ রান অধিনায়ক শানাকা। করুনারত্ন করেন ১ রান। ভারতের হয়ে চার উইকেট নেন মহম্মদ সিরাজ। দুটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং কুলদীপ যাদব।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *