National Special News Special Reports

শ্রদ্ধা ওয়ালকরের দেহ করাত দিয়েই ৩৫ টুকরো করা হয়েছিল!

0
(0)

খবর লাইভ :শ্রদ্ধা ওয়ালকরের দেহ করাত দিয়েই ৩৫ টুকরো করা হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতে এই তথ্য উঠে এল।এমসের চিকিৎসকেরা ময়নাতদন্তের রিপোর্টে জানিয়েছেন যে, শ্রদ্ধার দেহ করাত দিয়ে কেটে ৩৫ টুকরো করা হয়েছিল।
জঙ্গল থেকে পাওয়া হাড়ের ডিএনএ নমুনা পরীক্ষা করা হয়। ওই হাড়গুলি যে শ্রদ্ধার দেহের, তা ওই পরীক্ষায় প্রমাণিত হয়। এমনকি, শ্রদ্ধা এবং আফতাব দিল্লির যে ফ্ল্যাটে একত্রবাস করতেন, সেখানে রক্তের চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছিল। ফ্ল্যাট থেকে ওই রক্তের নমুনা সংগ্রহ করার পর শ্রদ্ধার বাবার ডিএনএ নমুনার সঙ্গে তা মিলিয়ে দেখা হয়।
প্রসঙ্গত, শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডের খুনের তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে মহারাষ্ট্র সরকার। মঙ্গলবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এই ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছেন, এই মামলায় অভিযোগ দায়ের করতে পুলিশের অযথা দেরি হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখবে সিট।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *