খবর লাইভ : কোভিড সংক্রমণের জেরে আপাতত অক্সিজেন সাপোর্টে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি । গত দু’সপ্তাহে দু’বার কোভিডের সংক্রমণের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ললিত । শুক্রবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একগুচ্ছ ছবি শেয়ার করেন ললিত৷ সেখানে দেখা যায় তিনি হাসপাতালে শুয়ে আছেন৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের ভাই রাজীব সেন । যদিও বঙ্গতনয়ার তরফ থেকে এই নিয়ে কোনও মন্তব্য মেলেনি।
নিজের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রাক্তন আইপিএলের চেয়ারম্যান জানান যে তিনি মেক্সিকোতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন। এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। ললিত মোদির অসুস্থতার খবর পাওয়ার পর সুস্মিতা সেনের ভাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। গত বছর ললিত মোদি সোশ্যাল মিডিয়াতে সুস্মিতা সেনের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন। আর সেই থেকেই দুজনের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। যদিও এরপর ব্রেকআপের খবর আসতেও দেরি হয় নি। তবে সবসময়ই সোশ্যাল মিডিয়াতে ললিত এবং সুস্মিতার সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। ললিত মোদির পোস্টে সুস্বাস্থ্য কামনা করে রাজীব সেনের কমেন্ট তাতে জল্পনা বাড়িয়েছে। কিন্তু প্রাক্তন বিশ্বসুন্দরী কেন একবারও খোঁজ নিলেন না তাই নিয়েও প্রশ্ন উঠছে টিনসেল টাউনে।




