International Special News Special Reports

সমস্যার সমাধানের পর সকাল ৯টায় ফের বিমান চলাচল শুরু আমেরিকা , দ্রুত তদন্তের নির্দেশ বাইডেনের

0
(0)

খবর লাইভ :ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এতে বেশ কয়েক ঘণ্টা যুক্তরাষ্ট্র জুড়ে সব অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে বুধবার সকাল পর্যন্ত ৫ হাজার ৮০০–এর বেশি ফ্লাইট বিলম্বিত হয়। বাতিল করা হয় আট শতাধিক ফ্লাইট।

যুক্তরাষ্ট্রের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় ত্রুটির কারণে বৈমানিকেরা বার্তা পাচ্ছিলেন যে ফ্লাইট রুটে বিপদের ঝুঁকি রয়েছে। এয়ার মিশন সিস্টেমে তাদের পাঠানো নোটিশ ছিল এই সমস্যার উৎস। এতে ডেনভার থেকে আটলান্টা থেকে নিউইয়র্ক শহর—পুরো যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরের কার্যক্রম বিঘ্নিত হয়। এতে করে বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভিড় বেড়ে যায়। ফ্লাইট ছাড়তে দেরি হওয়ার তথ্য জানিয়ে যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতে শুরু করেন।
সমস্যার সমাধানের পর সকাল ৯টায় আবার ফ্লাইট উড্ডয়ন শুরু হয়। ধীরে ধীরে ফ্লাইট চলাচল পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে এফএএ। সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট চলাচল বন্ধের যে নির্দেশ দেওয়া হয়েছিল তা তুলে নেওয়া হয়েছে। সমস্যা কেন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
হোয়াইট হাইস বলেছে, সাইবার হামলার কারণে এমনটি হয়েছে, তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। বাইডেন সাংবাদিকদের বলেছেন, ‘আশা করছি কী কারণে এমনটা ঘটেছে, তা কয়েক ঘণ্টার মধ্যেই বের করবে এফএএ। আমরা তখন সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *