Special News Special Reports State

৬৫ যোগ্য প্রার্থীকে আজ চাকরিতে নিয়োগ করতে চলেছে এসএসসি

0
(0)

খবর লাইভ : নবম-দশমে অযোগ্যদের জায়গায় যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন। আজ, শুক্রবার নিয়োগের সুপারিশপত্র হাতে পেতে চলেছেন নবম-দশমের সহকারী শিক্ষক পদে ওয়েটিং লিস্টে থাকা ৬৫ জন যোগ্য চাকরি প্রার্থী। এদিন সল্টলেকের আচার্য সদনে সেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে।

এই ৬৫ জনের মধ্যে অনেক চাকরিপ্রার্থী আছেন, যাঁরা গত ৬৬৫ দিন ধরে ধরনা মঞ্চে নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছিলেন। দীর্ঘ বঞ্চনার অবসানের পর অবশেষে হাসি ফুটল তাঁদের মুখে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে স্কুলে নবম-দশম স্তরে সহকারী শিক্ষক পদে ঘুরপথে চাকরি পাওয়া ১৮৩ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল এসএসসি। এই ১৮৩ জন প্রার্থীদের মধ্যে কারা স্কুলে শিক্ষকতা করছেন, সেই রিপোর্ট সংগ্রহ করেছিল এসএসসি। ১৮৩ জনের মধ্যে কাজে যোগই দেননি ১০২ জন প্রার্থী। সেই রিপোর্ট হাই কোর্টে জমা করার পর বিচারপতি চলতি বছরের মধ্যেই ১০২টি শূন্যপদে অপেক্ষমান তালিকা থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই ওই শূন্যপদগুলিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করেছে এসএসসি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *