খবর লাইভ : ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থ। মাথায় গুরুতর চোট লাগে পন্থের। উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে দুর্ঘটনাগ্রস্ত ঋষভের গাড়ি। দুর্ঘটনার দুমড়ে গিয়েছে ঋষভের গাড়ি। জানা যাচ্ছে, প্ল্যাস্টিক সার্জারি হতে পারে ঋষভ পন্থের।
জানা যাচ্ছে, ঋষভ পন্থ নিজেই তাঁর গাড়িটি চালাচ্ছিলেন। রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এর পরেই গাড়িটিতে আগুন লেগে যায়। প্রাথমিক ভাবে পন্থকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু তাঁকে যেকোনও সময় দিল্লির কোনও হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
সদ্য শেষ হয়েছে ভারত-বাংলাদেশ সিরিজ। সেই সিরিজে ছিলেন পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলেছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার। জানা যাচ্ছে, বাংলাদেশ সফর শেষ করে বাড়ি ফিরছিলেন পন্থ। বাড়ি যাওয়ার পথেই উত্তরাখণ্ডে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…