খবর লাইভ : ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল উলুবেড়িয়ায়। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রায় ৬০ টি দোকান। একই সাথে ভস্মীভূত হয়ে গিয়েছে উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন লাইব্রেরি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে উলুবেড়িয়ার লকগেট বাজার এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা টের পেয়ে সঙ্গে সঙ্গে দমকলে খবর দেয়।
তড়িঘড়ি দমকলের তিনটি ইঞ্জিন এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। আগুন নেভানোর চেষ্টা চলে দীর্ঘ সময় ধরে। কিন্তু জানা গিয়েছে, তার মধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে এলাকার চল্লিশটি দোকান। একইসাথে আগুন লেগে ভস্মীভূত হয়ে গিয়েছে শতাব্দী প্রাচীন উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরি।
জানা গিয়েছে, আগুন লাগার পর যতক্ষণে টের পাওয়া গিয়েছে, ততক্ষণে বেশ কিছু দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অবশ্য ব্যবসায়ীরাই আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু তা অঘটন আটকাতে পারেনি। কিভাবে এই আগুন লাগল তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগতে পারে। বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…