মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

খবর লাইভ : বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী। ভাষণ দিলেন মঞ্চের নীচে দাঁড়িয়েই।মুখ্যমন্ত্রী মমতার ভাষণের পরেই সবুজ পতাকা নেড়ে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বন্দে ভারতের পরেই কলকাতা মেট্রোর জোকা-তারাতলা শাখার সূচনা করলেন প্রধানমন্ত্রী। শুক্রবার কলকাতায় এসে বাংলার জন্য ৭৮০০ কোটি টাকারও বেশি অঙ্কের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু ভোরে প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগের কারণে সেই কর্মসূচিতে বদল হয়েছে।
সকাল সওয়া ১১টা নাগাদ অনুষ্ঠান মঞ্চে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুষ্ঠানমঞ্চে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুললেন সেখানে হাজির বিজেপি কর্মী-সমর্থকেরা। এই ঘটনার পরেই মঞ্চে উঠতে অস্বীকার করেন মুখ্যমন্ত্রী। তাঁকে বোঝানোর চেষ্টা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং সাংসদ সুভাষ সরকার। বিজেপি কর্মীদেরও শান্ত থাকার বার্তা দেন তিনি। এই ঘটনা দেখে এগিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। কিন্তু রাজি হননি মুখ্যমন্ত্রী। শেষপর্যন্ত মঞ্চের নীচে সরকারি আমলাদের সঙ্গে বসেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago