খবর লাইভ : আইসিসিআই ব্যাঙ্ক -ভিডিওকন ঋণ প্রতারণা মামলায় আইসিসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডায়রেক্টর ও চিফ এগজিকিউটিভ অফিসার চন্দ্র কোচার ও তাঁর স্বামী দীপক কোচারকে গ্রেফতার করল সিবিআই।
দীর্ঘদিন ধরেই এই ঋণ প্রতারণা মামলার তদন্ত করছিল সিবিআই। অবশেষে শুক্রবার আইসিসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডায়রেক্টর ও চিফ এগজিকিউটিভ অফিসারকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
এপ্রসঙ্গে সিবিআইয়ের এক আধিকারিক জানান, ২০১২ সালে ভি়ডিওকন গ্রুপকে ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রতারণার সাহায্য নিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতে চন্দ্রা কোচার, তাঁর স্বামী ও ভিডিওকন গ্রুপের বেণুগোপাল ধূতের সঙ্গে সঙ্গে নিউপাওয়ার রিউিনএবেলস, সুপ্রিমো এনার্জি, ভিডিওকন ইন্টারন্যাশনাল ইলেকট্রনিকস লিমিটেড এবং ভিডিওকন লিমিটেডকে অভিযুক্ত করে ভারতীয় দণ্ডবিধির ফৌজদারি ষড়যন্ত্র ও দুর্নীতি বিরোধী আইনের ধারায় ২০১৯ সালে এফআইআর দায়ের করা হয়। তার ভিত্তিতে শুক্রবার ওই দুজনকে গ্রেফতার করা হল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…