খবর লাইভ : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। যতদিন যাচ্ছে, ততই নতুন নতুন ও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই মামলায়। সেই সংক্রান্ত একের পর এক নথি আদালতে পেশ করছে দুই তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন অধরাও এখনও। বড়দিন ও ইংরেজি নববর্ষ এবার জেলেই কাটবে পার্থর। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ৫ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
তদন্ত থেমে নেই। দুর্নীতির শিকড়ে পৌঁছাতে এবার
কোন ইমেল আইডি ব্যবহার করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, পাসওয়ার্ড কী ছিল? তা জানতে বিকাশভবনে সিবিআই যায় টিম। স্রেফ কম্পিউটার খতিয়ে দেখা নয়, সচিবালয়ে ৩ কর্মীকে জিজ্ঞাসাবাদও করলেন তদন্তকারীরা। বাক্সবন্দি করে নিয়ে গেলেন ২০১৭-২০১৮-র গ্রুপ ডি পদে নিয়োগের সংক্রান্ত নথিও।
গতকাল, শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে এবার বিকাশ ভবনে পৌঁছে শিক্ষামন্ত্রী সচিবালয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। প্রথমে একতলায় ওয়ার হাউস খুলে ২০১৭-২০১৮-র গ্রুপ ডি পদে নিয়োগের সংক্রান্ত সংগ্রহ করেন তাঁরা। এরপর চলে যান পাঁচতলায়। সেখানে সচিবালয়ে ঢুকে কম্পিউটারটি খতিয়ে দেখেন সিবিআই আধিকারিক। ৩ কর্মীকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইমেল আইডি, পালওয়ার্ড-সহ বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…