খবর লাইভ : আসানসোল কম্বলকাণ্ডে জেরা করতে চেয়ে শনিবার সকালে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী বিজেপি কাউন্সিলার চৈতালি তেওয়ারির বাড়িতে পৌঁছোল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি দল। সেই দলে দুই এসিপি ছাড়ার রয়েছেন আসানসোল দক্ষিণ থানার ইনস্পেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু ও আসানসোল উত্তর থানার পুলিশ। শুক্রবারই আসানসোলের জিটি রোডের গোধূলি মোড় সংলগ্ন ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে জিতেন্দ্র তেওয়ারির আবাসনে তৃতীয় নোটিশ দিয়েছিল আসানসোল উত্তর থানার পুলিশ। ওই নোটিশে হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে দেওয়া হয়েছে।
আসানসোলের রেলপারের রামকৃষ্ণ ডাঙালে গত ১৪ ডিসেম্বর কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। সেই ঘটনার মামলার তদন্তে জেরা করার জন্য এদিন সকালে সেখানে পৌঁছায় পুলিশ। প্রসঙ্গত, গতকালই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে পুলিশ চৈতালি তেওয়ারির বিরুদ্ধে এখনই কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না। পাশাপাশি আদালত চৈতালি তিওয়ারিকে তদন্তে পুলিশকে সহযোগিতা করতে বলেছে। তাকে তিন সপ্তাহের জন্য রক্ষাকবচও দেওয়া হয়েছে। এর আগে, পুলিশ চৈতালি তিওয়ারিকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাসভবনে হাজির থাকার জন্য দুটি নোটিশ দিয়েছিল। তবে দুটি নোটিশে উল্লেখ করা সময়ে চৈতালি তিওয়ারি তাঁর আসানসোলের আবাসনে উপস্থিত ছিলেন না। গোটা বিষয়টিকে চ্যালেঞ্জ করে চৈতালি তিওয়ারি দিন দুয়েক আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তার প্রেক্ষিতে আদালত তাকে রক্ষাকবচ দেওয়ার পাশাপাশি, এই মামলায় পুলিশকে সহযোগিতা করতেও বলে। তাই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এদিন তিনি পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকবেন বলে জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছিলেন। এই মামলায় হওয়া এফআইআরে জিতেন্দ্র তিওয়ারির নামও রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…