রাতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত পুলিশ কনস্টেবল

খবর লাইভ : ফের রাতে কলকাতায় ভয়াবহ পথ দুর্ঘটনা। লরির ধাক্কায় প্রাণ হারালেন কলকাতা পুলিশের কনস্টেবল নেপোলিয়ন বালোয়ারি। শনিবার রাত দশটা নাগাদ বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন ওই পুলিশ কর্মী। তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরজি কর হাসপাতালের অদূরে মোড়ের কাছে একটি লরি তাঁর বাইকে এসে পিছনে থেকে ধাক্কা দেয়। বাইক নিয়ে ট্রাম লাইনে পড়ে যান ওই পুলিশকর্মী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত ওই গাড়ি চালককে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি। পাশাপাশি জানা গিয়েছে, মৃত ওই পুলিশকর্মী আদতে শিলিগুড়ির বাসিন্দা। কর্মসূত্রে তিনি কলকাতায় থাকতেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago