ভূপতিনগর বিস্ফোরণকাণ্ড, ঘটনাস্থলে ফরেন্সিক টিম

খবর লাইভ : ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে নতুন মোড়। বাজি কারখানায় কর্মীদের ধূমপানের সময় দুর্ঘটনা, দাবি নিহত নেতার স্ত্রী। কিন্তু ঝলসানো তিনটি দেহ কেন ঘটনাস্থল থেকে দূরে তিন জায়গায়? মেলেনি জবাব। আজ রবিবার ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম।

ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার এবং আধ কিলোমিটার দূর থেকে দু’জনের দেহ উদ্ধার করা হয়। ৪০ ফুট উঁচু গাছের উপর পৌঁছে গিয়েছে পোশাক। বাড়ি থেকে ২০ মিটার দূরে এখনও পড়ে রয়েছে ফ্যানের ব্লেড।বিস্ফোরণের প্রকৃত কারণ ঠিক কী, তা নিয়ে অভিযুক্তের স্ত্রীর চাঞ্চল্যকর বয়ান ঘিরে একাধিক প্রশ্ন ভিড় করেছে। বাজি তৈরির আদৌ কি লাইসেন্স ছিল অভিযুক্তের? বাজি তৈরির জন্য কী এমন মশলা বাড়িতে মজুত ছিল তাতে এমন শক্তিশালী বিস্ফোরণ ঘটল? পুরো বিষয়টি খতিয়ে দেখবে ফরেন্সিক টিম।
ক্ষুব্ধ স্থানীয়রা। শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত বহু মানুষ বিস্ফোরণস্থলে ঘোরাফেরা করেছেন। তা সত্ত্বেও ঘটনাস্থল কেন উন্মুক্ত, সেই প্রশ্ন তুলছেন এলাকার বেশ কয়েকজন। তার ফলে প্রমাণ লোপাটের সম্ভাবনা একেবারে এড়িয়ে যাওয়া যাচ্ছে না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago