খবর লাইভ : গ্রেফতার বগটুই-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ঝাড়খণ্ডের পাঁকুড় থেকে তাকে গ্রেফতার করে সিবিআই। আজ, রবিবার তাকে রামপুরহাট আদালতে তোলা হলে লালনকে ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুনঃযত্রতত্র জঞ্জালের স্তূপ! সকাল থেকেই শুরু দিল্লি পুরনিগমের নির্বাচন
গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে খুন হন তৃণমূল নেতা ভাদু শেখ। এরপরই রাতে বেশ কিছু গ্রামে আগুন লাগার ঘটনা ঘটে। যার জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ১০ জন গ্রামবাসীর।এরপর এই ঘটনার তদন্তে নামে সিবিআই। জিজ্ঞাসাবাদ করে লালনের নাম উঠে আসে। সিবিআই-এর চার্জশিটে লালনের নাম ছিল। সেই সূত্র ধরেই লালনের খোঁজ শুরু করা হয়। তবে ঘটনার পর থেকেই পলাতক ছিল লালন। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে লালনকে গ্রেফতার করে সিবিআই। রবিবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করানো হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…