এবার ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান

খবর লাইভ : এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন সলমন খান (Salman Khan)। এই মুহূর্তে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি।জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তীব্র জ্বরে ভুগছেন বলিউডের এই সুপারস্টার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যাবতীয় শুটিং বাতিল করেছেন তিনি। তিনি অসুস্থ হওয়ায়, বিগ বস সিজন ১৬-র সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন কর্ণ জোহর (Karan Johar)।

গত ৫ দিন ধরে তীব্র জ্বরে ভুগছেন সলমন খান। তাঁকে এই মুহূর্তে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। সারা দেশেই এই মুহূর্তে ডেঙ্গি পরিস্থিতি চলছে। বিশেষজ্ঞরা বলেছেন, নভেম্বর অবধি থাকবে এই ডেঙ্গি পরিস্থিতি। তাই যতক্ষণ না অবধি তিনি সুস্থ না হওয়া অবধি, বিগ বস সিজন ১৬-র সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন কর্ণ জোহর।

আরও পড়ুনঃ বাস এবং ট্রলির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ১৫
অক্টোবর থেকে শুরু হয়েছে বিগ বসের নয়া সিজন। সঞ্চালনায় সলমন খান। সলমনের অসুস্থতার জন্য বাতিল হয়েছে নতুন ছবি কিসি কা ভাই, কিসি কা জান, ছবির শুটিং।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago