কালীঘাট, দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ, কালীপুজোর দিন কী কী ভোগ হয় জানেন ?

খবর লাইভ : কালীপুজো নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে । আলোর মালায় সেজে উঠছে শহর । মায়ের আরাধনায় রাজ্যের বিভিন্ন কালীমন্দিরগুলিতে প্রস্তুতি শেষ পর্যায়ে । পুজোর দিন কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে । মায়ের পুজো থেকে শুরু করে মায়ের ভোগ সবেতেই থাকে বিশেষত্ব । বিশেষ করে কালীপুজোর সময় মায়ের যে ভোগ হয়, তা অন্যান্য পুজোর থেকে বেশ কিছুটা আলাদা ।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শুক্রবারই দিল্লি নিয়ে যাওয়া হল সায়গলকে

জেনে নিন কালীঘাট, দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ…কোথায় কী ভোগ দেওয়া হয় মাকে…

কালীঘাট- সতীর একান্নপীঠের অন্যতম এই কালীঘাট । এখানে মায়ের ভোগে থাকে আমিষ পদ । সকালে মাকে নিবেদন করা হয় ঘিয়ের পোলাও । সেইসঙ্গে থাকে বেগুনভাজা, পটলভাজা, কপি ভাজা, আলু ও কাঁচকলা ভাজা,শাকভাজা,শুক্তো,ঘি ডাল, মাছের কালিয়া, পাঁঠার মাংস ও চালের পায়েস । রাতে মাকে নিরামিষ ভোগ দেওয়া হয় । সেখানে থাকে লুচি, বেগুনভাজা, আলু ভাজা, দুধ, ছানার সন্দেশ আর রাজভোগ ।
দক্ষিণেশ্বর- দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো হয় । ঠাকুর রামকৃষ্ণ দেবের দেখানো পথেই পুজো হয়ে আসছে এখানে । মায়ের ভোগে থাকে সাদাভাত, ঘি, পাঁচরকমের ভাজা, শুক্তো, তরকারি, পাঁচরকমের মাছের পদ, চাটনি, পায়েস ও মিষ্টি । সেইসঙ্গে দেওয়া হয় ডাবের জল ।
তারাপীঠ – তারাপীঠ একান্ন পীঠের অন্যতম । এখানে মা তারার ভোগে থাকে আমিষ পদ । মাকে স্নান করিয়ে বেনারসি ও গয়না পরানো হয় । দুবেলা অন্নভোগ দেওয়া হয় এদিন। সকালে মাকে নিবেদন করা হয় খিচুরি, পোলাও, পাঁচ রকমের ভাজা, তিন রকমের তরকারি, বলির মাংস, পোড়ানো শোল মাছ, চাটনি, পায়েস ও মিষ্টি । সন্ধ্যাবেলায় লুচি ও মিষ্টি দেওয়া হয় মা কালীকে ।
কোথাও আবার নিরামিষ ভোগও দেওয়া হয় মা কালীকে । এদিন, বাঙালিদের ঘরে লক্ষ্মীপুজো করা হয় । মা লক্ষ্মীকে কোথাও নিরামিষ খিচুড়ি, তরকারি কিংবা আমিষ মাছের পদও নিবেদন করা হয় ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago