ফের পর্বতারোহণে গিয়ে মৃত্যু বাঙালি পর্যটকের

খবর লাইভ : ভ্রমণ প্রেম ছিল তাঁর শিরায়-উপ শিরায়। পেশায় ছিলেন ট্রাভেল এজেন্ট (Travel agent)। উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাসে (Ghiya Vinayak Pass Trek) গিয়েছিলেন ট্রেকিং(Trekking) করতে। বাড়ি থেকে রওনা দিয়েছিলেন চলতি মাসের ১১ তারিখ। কিন্তু আর ফেরা হল না। পাহাড়কে ভালোবেসে, পাহাড়ের বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তর ২৪ পরগনার (North 24 parganas) নিমতা থানা এলাকার আলিপুরের বাসিন্দা নির্মল বিশ্বাস (Nirmal Biswas)। বয়স হয়েছিল ৪৩ বছর, আরও অনেক অভিযানে যেতে চেয়েছিলেন। কিন্তু বিনায়ক পাসে (Ghiya Vinayak Pass Trek) গিয়ে থামতে হল তাঁকে।

আরও পড়ুনঃ বাস এবং ট্রলির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ১৫

শুক্রবার রাতে নিমতার আলিপুরে নির্মল বিশ্বাসের পরিবার যেন এই খবর মেনে নিতে পারেন নি। পাহাড়ের প্রতি বিশেষ টান ছিল তাঁর। যখনই সময়-সুযোগ পেতেন, চলে যেতেন পাহাড়ে। এর আগেও একাধিকবার বিভিন্ন ট্রেক করেছেন তিনি। একের পর এক সামিট জয় করে ফিরে এসেছেন বাড়িতে। লক্ষ্মী পুজোর পরেই ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মোবাইল নেটওয়ার্কের সমস্যা থাকায় পরিবারের লোক ঠিকমতো যোগাযোগ করে উঠতে পারছিলেন না। অবশেষে এল সেই অপ্রত্যাশিত দুঃসংবাদ।যে অভিযাত্রী দলটির সঙ্গে তিনি গিয়েছিলেন, সেই জলের তরফেই ফোন করে নির্মল বাবুর বাড়ির লোকেদের জানানো হয় যে ১৯ অক্টোবর রাতে পাহাড়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নির্মল বিশ্বাস। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশায় পরিবার। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত তথ্য জানা যাবে বলে মনে করছেন তাঁর প্রিয়জনেরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago