খবর লাইভ : এ বার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠাল তমলুক থানার পুলিশ। শুভেন্দুর বিরুদ্ধে একটি জনসভায় ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে এই নোটিস। একটি মামলা দায়ের হয়। মামলাটির জেরে তাঁকে কবে কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে তা নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শুভেন্দুকে জানাতে হবে বলে জানিয়েছে তমলুক থানার পুলিশ।
আরও পড়ুনঃ বন্দুক হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল
গত ২০২১ সালের ১৯ জুলাই তমলুকে বিজেপির সভায় শুভেন্দু ওই বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। এই ঘটনায় তমলুক থানার পুলিশ শুভেন্দুর নামে মামলাও দায়ের করে। যার পাল্টা শুভেন্দুও হাইকোর্টে মামলা করেছিলেন। তমলুক থানা জানিয়েছে, শুভেন্দুকে আগে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন। গত জুলাই মাসের ১ তারিখের মধ্যে তাঁর আইনজীবী জেরার সময় এবং স্থান জানাবেন বলেছিলেন। কিন্তু এই নোটিস দেওয়ার আগে পর্যন্ত তা জানানো হয়নি। তমলুক থানা জানিয়েছে, এই নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শুভেন্দুকে জানাতে হবে, তিনি কবে কোথায় পুলিশের মুখোমুখি হতে পারবেন।
সূত্রের খবর শুভেন্দুর আইনজীবী ওই নোটিসের প্রাপ্তি স্বীকার করেছেন। কিন্তু এখনই জেরার সময় সম্পর্কে কিছু জানাননি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…