মাত্র সাড়ে ৬ হাজার টাকা ভাতায় কীভাবে বিদেশে ভ্রমণ ? কাঁথি থানায় ফের তলব সৌমেন্দুকে

খবর লাইভ : ‘দুর্নীতি’ মামলায় শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে ফের কাঁথি থানায় তলব করা হয়েছে শুক্রবার। তার আগে নতুন করে একটি নোটিস দেওয়া হয়েছে কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখতে ইংল্যান্ডে গিয়েছিলেন শিশির-পুত্র। কিন্তু সামান্য সরকারি ভাতায় কী ভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিনোদনের জন্য বিদেশে গেলেন, তা নিয়ে আজ জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে।

আরও পড়ুনঃ গান্ধীজি অসুর! জবাব দেবে জনতা: মমতা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের জুন মাসে বিশ্বকাপ ক্রিকেটের একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন সৌমেন্দু। খরচ করেছিলেন প্রায় সাড়ে ১৮ লক্ষ টাকা। কিন্তু সৌমেন্দু তখন কাঁথি পুরসভার চেয়ারম্যান। ভাতা পেতেন মাত্র সাড়ে ৬ হাজার টাকা। প্রশ্ন, তা হলে কী ভাবে এত অর্থব্যয় করে বিদেশযাত্রা করলেন?

একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও একটি নোটিস পাঠিয়েছে তমলুক থানা। তাঁর বিরুদ্ধে জনসভায় বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, কাঁথি পুরসভার ৪ নং ওয়ার্ডের তৎকালীন এবং বর্তমান কাউন্সিলর আলেম আলি খান, জাভেদ আখতার এবং রামচন্দ্র পণ্ডারাও ছিলেন সৌমেন্দুর সঙ্গে।

শুক্রবারই কাঁথি প্রভাতকুমার কলেজের নির্মাণের কাজে ‘দুর্নীতি’র অভিযোগে কাঁথি থানায় হাজির হওয়ার কথা সৌমেন্দুর। এর আগে দু’বার দু’টি পৃথক ‘দুর্নীতি’ মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যা নিয়ে সৌমেন্দু অভিযোগ করেছেন, তাঁকে হেনস্থা করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago