তাপসের বিস্ফোরক মন্তব্যের পর ফেসবুকে ফের বোমা ফাটালেন অনুপম!

খবর লাইভ : তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই মুখ খুললেন বিজেপির অনুপম হাজরা। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “তৃণমূলের কোনও এক বিধায়ক এত বছর পর উপলব্ধি করেছেন তিনি নাকি চাকর শ্রেণির। এত দুঃখ পাওয়ার কিছু নেই, দলে ‘মালকিন’ এবং ‘ছোট মালিক’ ছাড়া আপনার আশেপাশের সবাই চাকর।” অনুপমের ফেসবুক পোস্টে এক বন্ধু কমেন্টসে লিখেছেন, ভাবছি আপনার মত মানুষ ওই দলটায় কীভাবে ছিলেন। জবাবে অনুপম তাঁকে প্রকাশ্যেই বলেন, “সেই জন্যেই ছ’মাস কাটতে না কাটতেই, তৃণমূলে থাকা সত্ত্বেও, বোলপুরে ‘উন্নয়ন’-এর নামে তৃণমূলের তোলাবাজি জনসমক্ষে তুলে ধরে কেষ্টবাবু ও দিদিমনির চক্ষুশূল হয়ে পড়ি।”

আরও পড়ুনঃ বন্দুক হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল

এই পোস্টের ঠিক কয়েক ঘণ্টা আগে অনুব্রত মণ্ডল কাণ্ডে যখন সাক্ষী হিসেবে শতাব্দী রায়ের নাম তদন্তকারী সূত্রে উঠে আসে তখন বিজেপির অন্যতম জাতীয় সম্পাদক অনুপম হাজরা নিজের ফেসবুকে তৃণমূলের শতাব্দী রায়ের সঙ্গে ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। লিখেছিলেন, “শতাব্দী (রায়) যথেষ্ট বুদ্ধিমতী প্লেয়ার, ‘পুরনো অভিজ্ঞতার কথা’ মাথায় রেখে ‘ফুলটস বলে’ ‘ওভার বাউন্ডারি মারা’র ক্ষমতা রাখেন।”

প্রসঙ্গত, এক তাপসের রেশ কাটতে না কাটতেই ফের আরেক তাপস অস্বস্তিতে শাসকদল। তাপস রায়ের পর এ বার তাপস চট্টোপাধ্যায়। দলের বিরুদ্ধে ফের মুখ খুললেন আরও এক তৃণমূল বিধায়ক। বুধবার নিউটাউনের ইকোপার্কে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ না পেয়ে বিস্ফোরক রাজারহাট নিউটনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি বলেন, ”আমি খুবই মর্মাহত, গতবারও আমাকে জানানো হয়নি।”
তাপসের সংযোজন, ”দু’বছর ধরেই দলে আমার কোনও স্ট্যাটাস নেই। একটা দলে ‘চাকর’ আর ‘বাবু’। দলে আমার স্ট্যাটাসটা চাকরের কাজ। চাকরদের সম্মান জানিয়ে বলছি, আমি চিরকাল মানুষের স্বার্থে লড়াই করেছি। যারা ২০২১ সালে সাম্প্রদায়িকতাকে সমর্থন করেছিলেন। দিদিকে বেগম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁরা নানা কারণে স্থান পেয়ে যান। স্থান পান না আমার মতো লোকেরা।”

এরপর নিজের সাংগঠনিক দক্ষতার কথা তুলে ধরে তাপস চট্টোপাধ্যায় বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অনুপ্রেরণায় একুশের বিধানসভা ভোটে ৫৬ হাজার ভোটে জিতেছি। নিউটাউনের ইতিহাসে কেউ কখনও এত ভোটে জিততে পারেনি।” তাঁর বিধানসভা এলাকায় হয়ে গেল বিজয়া সম্মিলনী, অথচ তিনিই ডাক না পাওয়া প্রসঙ্গে আরও ক্ষোভ উগরে তাপস বলেন, ”৩৯ বছর ধরে জনপ্রতিনিধিত্ব করছি রাজারহাটে। ৪৬ বছরের রাজনৈতিক জীবন। সেখানে দাঁড়িয়ে আমি সম্মানটাই চাই। কিন্তু আমার কোনও কথা বলার সুযোগ নেই। কীভাবে কথা বলতে হয় দলে, আমার জানা নেই। এবং সিপিএম থেকে আসার পর যদি সততা নিয়ে কোনও প্রশ্ন থাকে, তাহলে কিছু করার নেই।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago