খবর লাইভ : আগামী লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস, বাম এবং বিরোধী আঞ্চলিক দলগুলিকে এক ছাতার তলায় আনতে সক্রিয় হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) সভাপতি নীতিশ কুমার। সূত্রের খবর, বিরোধী জোটের ‘অস্ত্রে’ শান দিতে আরজেডি প্রধান লালুপ্রসাদকে সঙ্গে নিয়ে ফের দিল্লি আসছেন তিনি। আগামী রবিবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন তাঁরা। সাক্ষাৎ করতে পারেন আরও কয়েক জন বিরোধী নেতার সঙ্গে।
আরও পড়ুনঃ হাই কোর্টের নির্দেশে ত্রিপাক্ষিক বৈঠক, ১৩ হাজার নামের তালিকা জমা দিল পর্ষদ
জানা গিয়েছে, সনিয়ার সঙ্গে বৈঠকে রাহুলকেও চেয়েছিলেন লালু-নীতীশ। কিন্তু দক্ষিণ ভারতে ‘ভারত জোড়ো যাত্রা’য় ব্যস্ত থাকার কারণে তিনি হাজির থাকতে পারবেন না। প্রসঙ্গত, ২০১৫ সালে বিহারের বিধানসভা ভোটের আরজেডি-জেডি(ইউ)-কংগ্রেসের ‘মহাগঠবন্ধন’ গঠিত হওয়ার পরে সনিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন নীতীশ।
রবিবারই হরিয়ানায় আর এক বিজেপি বিরোধী আঞ্ছলিক দল আইএনএলডির সভা রয়েছে। সেখানে আইএনএলডি প্রধান ওমপ্রকাশ চৌটালার ডেকে লালু, নীতীশের পাশাপাশি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও হাজির থাকতে পারেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…