খবর লাইভ : আপাতত পুজো জেলে কাটবে তাঁর। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি। এই পুজো জেলেই কাটবে তাঁরও।
এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা। এই মুহূর্তে সিবিআই হেফাজতে নিজাম প্যালেসেই ছিলেন তিনি। আজ, বৃহস্পতিবার তাঁর হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় ফের সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় তাঁকে। তাঁকে ফের হেফাজতে নেওয়ার জন্য আর্জি জানানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। সূত্রের খবর, সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলার দুই মিডলম্যান প্রসন্ন রায় এবং প্রদীপ সিংহকে জেরা করার পাশাপাশি শান্তিপ্রসাদকেও জেরা করতে চান তদন্তকারী আধিকারিকরা।
সিবিআইয়ের অভিযোগ, টাকা নিয়ে অযোগ্য ব্যক্তিদের চাকরি দিতেন শান্তিপ্রসাদ। আজ শুনানিতে, তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে যায়। ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…