খবর লাইভ : গুজরাত দাঙ্গার ঘটনায় নরেন্দ্র মোদীকে ফাঁসিতে ঝোলানোর ছক কষে ছিলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ (Teesta Setalvad)। তার এই ষড়যন্ত্রের অন্যতম ভূমিকা ছিল তত্কালীন ডিজিপি আর বি শ্রীকুমার এবং প্রাক্তন আইপিএস আধিকারিক সঞ্জীব ভাটের। বুধবার চার্জশিট পেশ করে এমন বিস্ফোরক দাবি করল গুজরাট পুলিশের সিট। বিস্ফোরক দাবি করে এই চার্জশিটে জানানো হয়েছে, তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও তাঁকে দোষী প্রমাণ করার ষড়যন্ত্র কষেছিল অভিযুক্তরা।
আরও পড়ুনঃ গরুপাচার কাণ্ডে মলয় পীঠকে তলব করল সিবিআই
এই চার্জশিটে বলা হয়েছে, ২০০২ সালের গোধরা পরবর্তী দাঙ্গায় মোদির (Narendra Modi) বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। যাতে আদালতে বিচারে তাঁর মৃত্যুদণ্ড হয়। চার্জশিটে তিন অভিযুক্তর বিরুদ্ধে একাধিক ধারা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় দণ্ডবিধির ৪৬৮ ধারা, ১৯৪ ধারা, ২১৮ ধারা।
২০০২ সালের গুজরাত দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের ভুয়ো সাক্ষ্য উপস্থাপন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তিস্তা শেতলবাদকে। সেই মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে শীর্ষ আদালত।
অন্তর্বর্তীকালীন জামিনের সঙ্গে তিস্তাকে আরও বলা হয়েছে, আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্তকারী অফিসারদের সঙ্গে তাঁকে সহযোগিতা করতে হবে। সেই জামিনের পর এবার বিস্ফোরক দাবি করে চার্জশিট পেশ করল সিট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…