IND vs AUS: হায়দরাবাদে টিকিট কাটতে গিয়ে তুমুল বিশৃঙ্খলা,পুলিশের লাঠিচার্জ, আহত বহু

খবর লাইভ : ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি হায়দরাবাদের তেলেঙ্গানার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচের টিকিটের জন্য একেবারে হাহাকার পড়ে গিয়েছে। সকাল ৫টা থেকে ভক্তরা অপেক্ষা করছিলেন টিকিট কাটার জন্য। কিন্তু সময়ের সঙ্গ সঙ্গে ক্রমবর্ধমান ভিড় সামলানো পুলিশের কাছে চাপের হয়ে ওঠে। ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে, পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। জানা গিয়েছে, এই লাঠিচার্জে আহত হয়েছেন ৪ জন। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। যা নিয়ে নেট পাড়ায় আলোড়ন পড়ে গিয়েছে।

আরও পড়ুনঃ গুজরাত দাঙ্গায় মোদিকে ফাঁসিতে ঝোলানোর ছক ছিল তিস্তার! চার্জশিটে বিস্ফোরক দাবি সিটের

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন সকাল ১০টা থেকে জিমখানা মাঠে অফলাইনে প্রায় তিন হাজার টিকিট বিক্রির কথা ঘোষণা করে। সকাল থেকে ত্রিশ হাজারেরও বেশি ভক্ত টিকিট কাটার জন্য় ভিড় জমিয়েছিল। অতিরিক্ত পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) ডি এস চৌহানের মতে, টিকিট কাটার জন্য কাউন্টারে আলাদা করে এইচসিএ কোনও যথাযথ ব্যবস্থা নেয়নি। যার ফলস্বরূপ সেখানে মানুষের উন্মত্ত ভিড় জমে। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি এবং তুমুল বিশৃঙ্খলা।
চৌহান দাবি করেন, ‘এর ফলে পদদলিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে এক নারীসহ কয়েক জন অজ্ঞান হয়ে পড়েন। আমরা অবিলম্বে তাদের নিকটবর্তী একটি কর্পোরেট হাসপাতালে নিয়ে যাই। তবে তাঁরা এখন বিপদমুক্ত।’

পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়, অতিরিক্ত পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায় এবং অশান্ত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে, যার ফলে অনেক লোক আহত হয়। ‘কিছু পুলিশ কর্মীও বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হয়েছেন’, দাবি করেছেন চৌহান।
এই ঘটনার বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছ। ক্রিকেটপ্রেমীদের সঙ্গে পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। অনেকেই এর তীব্র প্রতিবাদও করেছেন।
যদিও এইচসিএ (HCA) অফলাইনে বিক্রির জন্য সীমিত সংখ্যক টিকিট রেখেছিল। তবে এর চাহিদা আকাশছোঁয়া। ভক্তদের লাইন এক কিলোমিটারেরও বেশি প্রসারিত হয়েছিল। এর ফলে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলেই পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়, এমনটাই জানিয়েছেন চৌহান।।

প্রকৃতপক্ষে, সার্ভারের সমস্যার কারণেই অনলাইনে টিকিট বিক্রি করা সম্ভব না হওয়ায়, বুধবার সকাল থেকেই টিকিটের জন্য লোকেরা জিমখানা মাঠে এইচসিএ অফিসে গিয়েছিলেন। তাদের অনেকেই এইচসিএ অফিসে ঢোকার জন্য জিমখানার গেট দিয়ে লাফ দেওয়ারও চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল।
চৌহান দাবি করেছেন যে, এইচসিএ এত বিশাল ভিড়ের জন্য পানীয় জলের ব্যবস্থাও করেনি। তিনি বলেন, ‘আমরা HCA-এর ত্রুটিগুলির বিষয়ে তদন্ত করব এবং জিজ্ঞাসাবাদের জন্য ম্যানেজমেন্টকে নোটিশ জারি করব। যদি ক্রিকেট সংস্থার তরফে কোনও ত্রুটি থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago