Special News Special Reports State

জামিনের আর্জি খারিজ শান্তিপ্রসাদ সিনহার

0
(0)

খবর লাইভ : আপাতত পুজো জেলে কাটবে তাঁর। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি। এই পুজো জেলেই কাটবে তাঁরও।

এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা। এই মুহূর্তে সিবিআই হেফাজতে নিজাম প্যালেসেই ছিলেন তিনি। আজ, বৃহস্পতিবার তাঁর হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় ফের সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় তাঁকে। তাঁকে ফের হেফাজতে নেওয়ার জন্য আর্জি জানানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। সূত্রের খবর, সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলার দুই মিডলম্যান প্রসন্ন রায় এবং প্রদীপ সিংহকে জেরা করার পাশাপাশি শান্তিপ্রসাদকেও জেরা করতে চান তদন্তকারী আধিকারিকরা।

সিবিআইয়ের অভিযোগ, টাকা নিয়ে অযোগ্য ব্যক্তিদের চাকরি দিতেন শান্তিপ্রসাদ। আজ শুনানিতে, তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে যায়। ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *