খবর লাইভ : পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা থেকে অশোক সাহা- সবার দুর্গাপুজোই এবার জেলে কাটবে। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এবারের পুজোটা জেলের গরাদের পিছনে কাটাতে হলেও, আদালত থেকে বেরোনোর সময় সবাইকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ ঐতিহাসিক সিদ্ধান্ত: সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চের সব শুনানি সরাসরি সম্প্রচার
১৫ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে CBI। তার আগে গ্রেফতার করা হয় SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও SSC’র প্রাক্তন সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক সাহাকে। বুধবার আলিপুরে CBI’এর বিশেষ আদালতে শুনানিতে CBI’এর আইনজীবী দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন না। তিনি দাবি করেন, নিয়োগ তদন্তে আরও অনেক নথি ও প্রচুর তথ্য বেরিয়ে আসবে।




